× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান জানালেন আল্লামা ইমাম হায়াত

Admin

প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২৮ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান জানালেন আল্লামা ইমাম হায়াত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘মিথ্যা মামলা ও ব্যাপক গ্রেপ্তার, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে অনুমোদন দেওয়া ইত্যাদি ভয়ংকর রাজনৈতিক নিপীড়ন। বিশেষভাবে মা-বোনদের গ্রেপ্তার ও লাঞ্ছিত করা এই সরকারকেই আগের মতো গণতন্ত্রের শত্রু, হিংস্র পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক ফ্যাসিস্ট হিসেবে কলঙ্কিত করা এবং জঙ্গীবাদের সহযোগী জালিম হিসেবে ইতিহাসে ঘৃণিত করার ষড়যন্ত্র বলে আমরা মনে করি।’

সরকারের ভেতরের একটি চরমপন্থী গ্রুপের ক্ষমতার অপব্যবহার ও পুলিশের কিছু অতিউৎসাহী বেপরোয়া উগ্রবাদী মানসিকতার কর্মকর্তার কারণে সরকার জনরোষের মধ্যে পড়েছে এবং সম্মানিত প্রধান উপদেষ্টার ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, ‘অন্যায়, অবিচার, মিথ্যা মামলা ও গরীবের রুটি রুজির উপর জঘন্য অমানবিক আক্রমণাত্মক অবস্থানের কারণে জনগণের মধ্যে ব্যাপক ঘৃণা ও ক্রোধ তৈরি হয়েছে। সরকার আসলে কে চালাচ্ছে এবং এসব হটকারী পাশবিক সিদ্ধান্ত কে নিচ্ছে এসব নিয়ে জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে।’

সরকারি প্রশ্রয়ে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গীবাদ, সাম্প্রদায়িক স্বৈররাজনীতির প্রাদুর্ভাব ও মারাত্মক দুর্নীতির কারণে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও জনগণের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে বলে তিনি মনে করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলা, অবৈধ গ্রেপ্তার, অন্যায় রিমান্ড, জেল জুলুম, বাক স্বাধীনতা হরণ, আমাদের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা ইত্যাদি করে মিথ্যাকেই রাষ্ট্রের ভিত্তি করে ফেলা হয়েছে এবং জুলুম, পাশবতা, স্বৈরদস্যুতাই সরকারের চরিত্র বলে সাব্যস্ত হয়ে গেছে।’

ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত একটি রাজনৈতিক দল। আমরা একক ধর্মের নামে স্বৈররাজনীতির বিরোধী এবং বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈররাজনীতির বিরোধী সংগঠন। আমরা ইনসানিয়াত বিপ্লব, সত্য ও মানবতার মুক্তির উৎস রামাতাল্লিল আলামীন, প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার-মর্যাদা-মালিকানা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ধারক দল।

আমরা আওয়ামী লীগের রাজনৈতিক মতবাদ ও রাজনীতির সম্পূর্ণ বিপরীত ও বিরুদ্ধ আদর্শিক একাডেমিক সংগ্রামী সংগঠন। কিন্তু নারায়ণগঞ্জের দলীয় রাজনীতির ঊর্ধ্বে জনগণ ও সব দলের বিশাল জনপ্রিয় মহিলা নেত্রীকে গ্রেপ্তার ও মহিলা শিল্পীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার জনগণকে সরকারের প্রতি বিক্ষুব্ধ করে তুলেছে এবং এতে সরকারই কলুষিত হয়েছে। হাজার হাজার মিথ্যা অভিযুক্তদের জামিন না দেওয়ার কারণে সরকারের স্বৈরদস্যুতান্ত্রিক চরিত্র ও আগের আমলের মতো আদালতের উপর অবৈধ হস্তক্ষেপ এবং আগের আমলের মতো আদালতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

আমরা রাষ্ট্র ও জনগণ আগের দুর্বিষহ শ্বাসরুদ্ধকর আঁধার থেকে আপনাদের আরেক দুর্বিষহ শ্বাসরুদ্ধকর আঁধারে পড়ে কাতরাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রতি শুরুতে আমাদের এবং গণতন্ত্রকামী সকল মানুষের যে আস্থা ও আশা ছিল তা নিভে যাচ্ছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসন আদালত অপব্যবহার করে দমন পীড়ন মিথ্যা মামলা গ্রেপ্তার জেল জুলুম, কণ্ঠরোধ, সম্মানিত মানুষদের লাঞ্ছিত করা রাষ্ট্রীয় সন্ত্রাস স্বৈরদস্যুতা কোনো কৃতিত্ব বা গৌরবের বিষয় নয় বরং চরম ঘৃণ্য ও অমানুষের পরিচয়। আগের মত দমন পীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ও রাষ্ট্রকে একক গোষ্ঠীকরণের পরিণতি কখনোই ভালো হয় না, সফল হয় না।

আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব রাষ্ট্র ও সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানাচ্ছি এখনো সময় আছে মিথ্যা-জুলুম-স্বৈরতা-উগ্রতা-নিপীড়নের পথ থেকে ফিরে এসে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ প্রশ্রয় না দিয়ে গণতান্ত্রিক চরিত্র অনুসরণ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে ভবিষ্যত ইতিহাসে নিজেদের সম্মানিত ও অনুসরণীয় দৃষ্টান্ত করে রাখুন।

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team